The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কোনো চার্জ ছাড়াই ‘অ্যাড মানি’ সার্ভিস দিয়ে মাস্টারকার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনুন মুহূর্তেই! [ভিডিও]

বিকাশ ব্যবহারকারীদের জন্য বলা যায় এক দারুণ খবর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার অনেক সময় খরচের বিষয়। কিন্তু এবার কোনো চার্জ ছাড়াই ‘অ্যাড মানি’ সার্ভিস দিয়ে মাস্টারকার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনুন মুহূর্তের মধ্যে!

কোনো চার্জ ছাড়াই ‘অ্যাড মানি’ সার্ভিস দিয়ে মাস্টারকার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনুন মুহূর্তেই! [ভিডিও] 1

অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার অনেক সময় খরচের বিষয়। কিন্তু এবার কোনো চার্জ ছাড়াই ‘অ্যাড মানি’ সার্ভিস দিয়ে মাস্টারকার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনুন মুহূর্তের মধ্যে!

বিকাশ ব্যবহারকারীদের জন্য বলা যায় এক দারুণ খবর! এখন সরাসরি মাস্টারকার্ড হতে মুহূর্তেই টাকা আনতে পারবেন বিকাশ একাউন্টে। অ্যাকটিভ বিকাশ একাউন্ট থাকলে বাংলাদেশ এর যে কোনো বাণিজ্যিক ব্যাংক হতে ইস্যু করা ডেবিট, ক্রেডিট অথবা প্রি-পেইড মাস্টারকার্ড থেকে টাকা আনতে পারবেন অনায়াসে। এছাড়াও লংকাবাংলা ফাইন্যান্স হতে ইস্যুকৃত মাস্টারকার্ড থেকেও বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন আপনি।

কিভাবে ‘অ্যাড মানি’ করবেন

# প্রথমে বিকাশ অ্যাপ হতে ‘Add Money’ সিলেক্ট করুন।
# তারপর ‘Card to bKash’ সিলেক্ট করুন।
# নিজের বিকাশ একাউন্টে যদি টাকা আনতে চান তাহলে ‘My Account ও অন্য বিকাশ একাউন্টে টাকা আনতে চাইলে ‘Other Account’ সিলেক্ট করে টাকার পরিমাণ দিন।
# এবার মাস্টারকার্ড নাম্বার, কার্ডহোল্ডারের নাম, মেয়াদোত্তীর্ণের তারিখ ও CVV কোড দিন।
# এবার মোবাইলে OTP (ভেরিফিকেশন কোড) দিন ও ‘Proceed’ বাটনে ক্লিক করুন।
# এবার অ্যাড মানি সম্পন্ন হলে কনফার্মেশন মেসেজ পাবেন।
# মনে রাখবেন, আপনার OTP (ভেরিফিকেশন কোড) কখনই কারও সঙ্গে শেয়ার করবেন না।

এই সার্ভিসের ট্যারিফ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুনঃ https://www.bkash.com/support/tariff-limits/tariff

এই সার্ভিসের লিমিট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুনঃ https://www.bkash.com/support/tariff-limits/limits

মাস্টারকার্ড থেকে কোনো চার্জ ছাড়াই মুহূর্তেই বিকাশ একাউন্টে টাকা আনার বিষয়ে জানতে নিচের ভিডিওটি দেখুন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali