The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঈদে বড় পর্দায় আসছেন সজল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকে এখন আর তাকে আগের মতো দেখা যায় না। তবে সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। এবার জাজের ‘জ্বীন’ সিনেমার সিক্যুয়েল ‘জ্বীন-থ্রি’তে সজলকে দেখা যাবে। 

ঈদে বড় পর্দায় আসছেন সজল 1

ইতিপূর্বে ‘জ্বীন ১’-তেও পূজা চেরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। চমকপ্রদ খবর হলো, এটিই বাংলাদেশের প্রথম সিনেমা যেটি নিয়ে ৩টি কিস্তি হচ্ছে। নতুন সিজনের ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। ভৌতিক ঘরানার এই সিনেমায় সজলের বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। খবরটি একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। 

তিনি বলেন, যেহেতু আমাদের ‘জ্বীন’ এবং ‘জ্বীন-২’ দুটি ছবিই দর্শকমহলে বেশ ভালো সাড়া ফেলেছে, তাই আমরা পরিকল্পনা করেছিলাম ‘জ্বীন-থ্রি’ নিয়ে। সেইসঙ্গে একটা চমকও দিতে চেয়েছিলাম, যে কারণে সজলকে চূড়ান্ত করা হয়েছে। তারসঙ্গে জুটি হিসেবে থাকবে ফারিয়া। অনেক আগেই তাদের চুক্তিবদ্ধ করেছি। সব প্রস্তুতিও সম্পন্ন, এখন শুধুই শুটিং শুরু করার পালা।

এবার গল্পের প্রয়োজনে বিস্তৃত পরিসরে শুটিং হবে। ঢাকার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, খুলনাসহ বেশ কিছু স্থানে এই ফেব্রুয়ারীতে এর দৃশ্যায়ন হবে। তারপর আসছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali