The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ব্রেকিং নিউজ: রমজানের চাঁদ দেখা গেছে- কাল থেকে রোজা শুরু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল (মঙ্গলবার) হতে রোজা শুরু। আজ (সোমবার) সন্ধ্যায় ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

Geche moon -Ramadan fasting, begins tomorrow

আজ (সোমবার) সন্ধ্যায় হিজরি ১৪৩৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদ-উল ফিতরের তারিখ নির্ধারণের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণার মধ্যদিয়ে আজ রাতেই তারাবির নামাজ আদায় করে শেষ রাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali