The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সজল-ঊর্মিলার নতুন নাটক ‘গল্প হলেও সত্যি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টিভি দর্শকদের জনপ্রিয় জুটি হলেন অভিনয়শিল্পী আবদুন নূর সজল ও ঊর্মিলা শ্রাবন্তী কর। তাদের নতুন নাটক ‘গল্প হলেও সত্যি’।

sajal-urmilas-new-drama-but-true-story

নাটকটির কাহিনী এমন: অপু ছোট বেলা হতে সুমাইয়াকে ভালোবাসে। তবে সে কথা কোনোদিন বল হয়নি সুমাইয়াকে। অপু তার ছোট বেলার ভালোবাসা মনের মধ্যেই রেখে দেয়।

এদিকে সুমাইয়ার চাচাতো বোন সুপ্তির সঙ্গে যোগাযোগ ছিল অপুর। সুপ্তি যে স্কুলে পড়ালেখা করতো সে স্কুলের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যাবার কথা থাকে সুপ্তি ও সুমাইয়ার। অপু ভাবে ওই স্কুলে গেলে হয়তো সে সুমাইয়ার দেখা পাবে।

sajal-urmilas-new-drama-but-true-story-2

যেই কথা ঠিক সেই কাজ। সে সকাল বেলা চিটাগাং যাবার জন্য বের হয়ে যায়। এরপরই ঘটতে থাকে সব অঘটন। এমন একটি কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে ‘গল্প হলেও সত্যি’ নাটকটি।

অদ্রিয়ান অভির রচনায় ‘গল্প হলেও সত্যি’ নাটকটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। এই নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আবদুন নূর সজল ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

sajal-urmilas-new-drama-but-true-story-3

এ বিষয়ে সজল বলেন, ‘বেশ ভালো গল্পের নাটক এটি। আমার বিশ্বাস, দর্শকরা নাটকের শেষ পর্যন্ত অপেক্ষা করবে। উর্মিলা বেশ ভালো কাজ করেছে।’

নাটক সম্পর্কে উর্মিলা বলেন, সজল ভাইয়ের সঙ্গে কাজটি বেশ ভালো হয়েছে। আমার পছন্দের একটি কাজ ছিল এটি। দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali