The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

স্মার্টি রিং দিয়ে হাতের আঙ্গুলেই পাওয়া যাবে ই-মেইল ও ফেসবুক নোটিফিকেশন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ এতদিন রিং ব্যবহার করা হত কেবল বিয়ে, ভালোবাসার প্রস্তাব কিংবা ফ্যাশন করে, কিন্তু এবার প্রযুক্তির উৎকর্ষতায় রিং ব্যবহার হবে মোবাইলের কল নোটিফিকেশন অথবা ইমেইল, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আপডেট জানার জন্য, এই রিং এর নাম দেয়া হয়েছে স্মার্টি রিং!


Smarty-Ring

একটি গবেষণায় দেখা গেছে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল প্রতি ৬ মিনিটে ১ বার করে পরীক্ষা করেন কোনো ফোন কিংবা ইমেল কিংবা সোশ্যাল মিডিয়ার আপডেট এসেছে কিনা, অর্থাৎ প্রতি দিন ১৫০ বার মোবাইল পকেট থেকে বাহিরে বের করতে হয় এবং ডিসপ্লে অন করতে হয়। এতে করে মোবাইলের প্রচুর চার্জ নষ্ট হয়, এই বিষয়ে বিশ্লেষণ করে এবার সাধারণ কল কিংবা ইন্টারনেট নোটিফিকেশন পেতে তৈরি হচ্ছে স্মার্টি রিং!

স্মার্ট রিং তৈরি করার ঘোষণা দেয়া কোম্পানির নামও স্মার্টি রিং, তাদের দেয়া তথ্য মতে একজন স্মার্ট রিং ব্যবহারকারী যেসব সুবিধা পাবেন স্মার্ট রিংএর মাধ্যমে তা হচ্ছেঃ

  • Incoming এবং outgoing কল নোটিফিকেশন।
  • text এবং e-mail ম্যাসেজের জন্য আলাদা নোটিফিকেশন টোন।
  • সঠিক সময়ে Facebook, Twitter, Hangout এবং Skype এর নোটিফিকেশন।
  • Accept অথবা reject করা যাবে যেকোনো কল।
  • নির্দিষ্ট ডিসপ্লে নাম্বারে কল করার ব্যবস্থা।
  • ট্রিগার ক্যামেরা।
  •   গান নিয়ন্ত্রণ অর্থাৎ প্লেয়ার নিয়ন্ত্রণ।
  •   প্রোফাইল পরিবর্তন সুবিধা।
  •   এর সেটিংস পরিবর্তন করার জন্য আলাদা অ্যাপ।

Smarty-Ring-On-Finger

উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে তারা মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই স্মার্টি রিং ডিজাইন করেছেন, এদিকে এটি যেমন আপনার মোবাইলের চার্জ বাঁচাবে একই সাথে রিং এবং মোবাইলের আলাদা করে চার্জ করতেও হবেনা আপনি চাইলে আপনার স্মার্টি ফোন এবং রিং এক সাথেই এর চার্জারের মাধ্যমে চার্জ দিতে পারবেন।

Smarty-Ring-Being-Charged

এদিকে স্মার্টি রিং তৈরিতে উৎপাদকরা এখনও এর জন্য আলাদা তহবিল গঠন করছেন আন্তর্জাতিক তহবিল সংগ্রহকারী অনলাইন সাইট Indiegogo তে। উৎপাদকরা জানিয়েছেন তাদের এখন পর্যন্ত ৩ লক্ষ ডলার অর্থ তহবিল গঠিত হয়েছে এবং ১৫৭০ জন এই তহবিলে অর্থ বিনিয়োগ করেছেন। অতএব এখন এই স্মার্টি রিং তৈরির কাজে উৎপাদকরা হাত দিতে যাচ্ছেন। ২০১৪ সালের এপ্রিল নাগাদ এই স্মার্টি রিং বাজারে পাওয়া যাবে তবে দামের বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

নিচের ভিডিওটিতে আরো বিস্তারিত দেখুন:

সূত্রঃ দিটেকজার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. Humayun Kabir বলেছেন

    good ইদেয়া…।>>

bn_BDBengali