The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রেসিপি: মুরগীর ঝাল গ্রীল

সন্ধ্যায় নাস্তার জন্য তন্দুরি দিয়ে এই ঝাল গ্রীল খেতে বেশ মজা লাগে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আজ রেসিপিতে আপনাদের জন্য রয়েছে মুরগীর ঝাল গ্রীল। এটি বানানো অত্যন্ত সহজ। সন্ধ্যায় নাস্তার জন্য তন্দুরি দিয়ে এই ঝাল গ্রীল খেতে বেশ মজা লাগে। আসুন জেনে নেওয়া যাক মুরগীর ঝাল গ্রীল বানানোর পদ্ধতি।

রেসিপি: মুরগীর ঝাল গ্রীল 1

উপকরণ:

  • #মুরগী ১টি ( ছোট ছোট ৮পিস করুন)
  • #আদা বাটা (১ টেবিল চামচ)
  • #মরিচ বাটা (১ চা চামচ)
  • #মরিচ গুড়া (২ চা চামচ)
  • #রসুন বাটা (১ টেবিল চামচ)
  • #গরম মশলার গুড়া/বিরানীর মসল্লা (আধা চা চামচ)
  • #পেয়াজ বাটা (১ চা চামচ)
  • #মধু (১ চা চামচ)
  • #সয়া সস ( ১ টেবিল চামচ )
  • #চিলি সস ( ১ টেবিল চামচ)
  • #তেল ( পরিমাণ মতো)
  • #লবণ ( স্বাদ মত)
  • #টেস্টিং সল্ট (সামান্য পরিমাণ)
  • প্রস্তুত প্রণালী:

    প্রথমে মুরগীর টুকরাগুলো ভালো করে ধুয়ে নিন। তারপর কাটা চামচ/বটি দিয়ে কেঁচে নিন। এরপর উপরের সব উপকরণগুলো দিয়ে মেখে প্রায় ঘণ্টা খানেক রেখে দিন। তারপর ওভেনে হলে ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে ২০-৩০ মিনিট বেক করতে হবে। ওভেন না থাকলে নরমাল গ্যাসের চুলায় মোটা তাওয়া বসিয়ে তাতে ২ টেবিল চামচ তেল দিয়ে হালকা আঁচে আস্তে আস্তে ঢেকে দিয়ে ভাজতে থাকুন। খুব কম আঁচে বার বার মাংসগুলো উল্টিয়ে দিয়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এরপর লাল হয়ে এলে উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।

    রেসিপি লিখেছেন: লায়লা হক

    তুমি এটাও পছন্দ করতে পারো

    উত্তর দিন

    আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.